নিজস্ব প্রতিনিধি , দিল্লি - চলন্ত স্লিপার বাসে নাবালিকাকে গণধর্ষণের আভিযোগ উঠল চালক-সহ কন্ডাক্টরের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি জুড়ে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। এই ঘটনা যেন ২০১২ সালের নির্ভয়া স্মৃতি ফিরিয়ে এনেছে। পাশাপাশি প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
ঘটনাটি ঘটে ৪ আগস্ট রাতে। জানা গেছে, নির্যাতিতা উত্তরপ্রদেশের মইনপুরী জেলার বাসিন্দা। একাদশ শ্রেণিতে পড়ে। ওই দিন পড়াশোনা নিয়ে মায়ের কাছে বকুনি খেয়েছিল সে। তাই রাগ করে পরিবারের কাউকে না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় ১৬ বছরের ওই কিশোরী। নয়ডার ৬৩ নম্বর সেক্টরে থাকা তুতো বোনের বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। প্রবল বৃষ্টি ও অন্ধকারের মধ্যে ভুল করে পরী চকে নেমে পড়ে সে। সেখানেই বুঝতে পারে, ভুল জায়গায় চলে এসেছে। এরপর অন্য গাড়ির অপেক্ষা করছিল।
সেই সময় স্লিপার বাসটি দেখতে পায় কিশোরী। হাত দেখিয়ে সেটিকে থামায়। বাসের চালক ও কন্ডাক্টর তাকে জানান, তাঁরা নয়ডার ৬৩ নম্বর সেক্টরের দিকেই যাচ্ছেন। তাঁদের কথা বিশ্বাস করে বাসে উঠে পড়ে সে। তখন গাড়িতে আর কোনও যাত্রী ছিলেন না। অভিযোগ, ওঠার পরই চালক ও কন্ডাক্টর মিলে তার উপর যৌন নির্যাতন শুরু করে। পরী চক থেকে কাশ্মীরে গেট পর্যন্ত বাসটি প্রায় ৪৭ কিলোমিটার পথ অতিক্রম করে। সেই দীর্ঘ যাত্রাতেই দু'জনে পর্যায়ক্রমে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
বাসের ভিতরে পর্দা টানা ছিল। ফলে বাইরে থেকে ভেতরে কী ঘটছিল, তা বোঝার কোনও উপায় ছিল না। রাস্তায় চলাচলের সময়ও পথচারী কিংবা অন্য কেউ বিষয়টি টের পাননি। পরে গভীর রাতে কাশ্মীরে গেট বাস টার্মিনালের কাছে রিং রোডে কিশোরীকে নামিয়ে দিয়ে চলে যায় অভিযুক্তরা। এরপর কাশ্মীরে গেট থানায় পৌঁছে পুরো ঘটনার কথা জানায় সে। দ্রুত তদন্তে নামে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করা হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার দিন বাসটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল। সেটি মেরামতের জন্য চালক ও কন্ডাক্টর সুরজপুরের একটি ওয়ার্কশপে নিয়ে গিয়েছিল। কাজ শেষ হওয়ার পর ফাঁকা গাড়িটি নিয়ে তিমারপুরের দিকে ফিরছিল তারা। সেই সময় পরী চকে কিশোরী বাসটিকে থামিয়ে তাতে ওঠে। পরে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাসটির গতিপথ শনাক্ত করে পুলিশ। তিমারপুরের একটি পার্কিংয়ে সেটির সন্ধান মেলে। সেখান থেকে চালক কুলদীপ ও কন্ডাক্টর সন্দীপকে পাকড়াও করা হয়।
উপ-পুলিশ কমিশনার (উত্তর) নীহারিকা ভাট জানান, ৪ আগস্ট রাতে কিশোরী থানায় এসে অভিযোগ করে যে নয়ডার একটি বাসের ভিতরে তাকে যৌন নির্যাতন করা হয়েছে। সীমানা বা এক্তিয়ার নিয়ে আইনি জটিলতায় না গিয়ে নতুন অপরাধ আইনের অধীনে দ্রুত মামলা করা হয়। পাশাপাশি তার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়। সিসিটিভি ফুটেজের সাহায্যে কয়েক ঘণ্টার মধ্যেই বাসটির সন্ধান মেলে ও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পরে কিশোরীকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে হাজির করা হয়। কমিটির নির্দেশে তাকে বাবার জিম্মায় দেওয়া হয়েছে। পরিবারের সদস্যেরা দিল্লিতে পৌঁছনোর আগ পর্যন্ত মহিলা পুলিশকর্মীরা তাকে প্রয়োজনীয় সহায়তা করেন। তদন্তের স্বার্থে বাসটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ফরেনসিক পরীক্ষার জন্য সেটি পাঠানো হয়েছে। পুরো রুটের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। বাসের ভিতর থেকে কিশোরীর চুলের নমুনা উদ্ধার করেছেন তদন্তকারীরা। অন্যান্য প্রমাণ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের পোটেন্সি টেস্টও করানো হয়েছে।
২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসের মধ্যে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা গোটা দেশে আলোড়ন ফেলেছিল। যা আজও আমরা নির্ভয়া কেস বলেই জেনে থাকি। সেই ঘটনার পর রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। ফের চলন্ত বাসে নাবালিকার উপর গণধর্ষণের অভিযোগ সামনে আসায় নতুন করে সেই পুরনো ঘটনার স্মৃতি ফিরে এসেছে।
ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন লতা গুপ্তা। তিনি বলেন, ‘চলন্ত বাসের মধ্যে কিশোরীর উপর এমন অত্যাচার অত্যন্ত নৃশংস ঘটনা। অভিযুক্তদের গ্রেফতার করা হলেও তাঁদের কঠোর শাস্তির দাবি জানাই। পুলিশের কাছে ঘটনার রিপোর্টও চেয়েছে কমিশন। মামলাটির দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক ট্রায়ালের পক্ষেও সওয়াল করেছেন লতা'।
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের