নিজস্ব প্রতিনিধি , ঢাকা - মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ফের আগ্রহ প্রকাশ করল বাংলাদেশ। এখনও পর্যন্ত ঢাকাকে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে এ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে দাবি বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রীর। বিষয়টি ঘিরে কূটনৈতিক মহলেও নতুন করে চর্চা শুরু হয়েছে।
গত ৭ অগস্ট সৌদি আরবের মক্কায় প্রতিরক্ষা চুক্তিতে সই করে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী, তিন দেশ একে অপরের নিরাপত্তার জন্য পাশে থাকবে। কোনও একটি দেশের উপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের উপর আক্রমণ হিসাবেই দেখা হবে। প্রয়োজন হলে একে অপরকে সামরিক সহায়তাও করবে তারা। আমেরিকার নেতৃত্বাধীন নেটোর সঙ্গে তুলনা করে অনেকে এই জোটকে 'ইসলামীয় নেটো' বলছেন।
এই চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে গত কয়েক দিন ধরেই আগ্রহ দেখাচ্ছে ঢাকা। এবার সেই অবস্থান আরও এক বার স্পষ্ট করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তাঁর দাবি, দুই দেশই বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। মুসলিম বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় এই উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে ঢাকা।
রবিবার ঢাকায় বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয় হুমায়ুনকে। বিশেষ করে পাকিস্তানও যেখানে এই প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, সেখানে বাংলাদেশের জন্য কোনও ঝুঁকি তৈরি হবে কি না, তা জানতে চাওয়া হয়। হুমায়ুন অবশ্য কোনও আশঙ্কা দেখছেন না। তিনি বলেন, 'বাঁচার আগে যদি মরার চিন্তা করেন তা হলে কী লাভ আছে? বাঁচার আগে যদি মরার চিন্তা করি, তা হলে তো সমস্যা… এটা একটা অনন্য চুক্তি। এখানে ঝুঁকির কিছু নেই'।
বাংলাদেশের এই আগ্রহের পিছনে মুসলিম বিশ্বের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। হুমায়ুনের মতে, মুসলিম বিশ্বের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরনের উদ্যোগকে ইতিবাচক ভাবে দেখা যায়। তাঁর বক্তব্য অনুযায়ী, এই চুক্তিতে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে বাংলাদেশের কোনও আপত্তি বা আশঙ্কা নেই।
তবে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য এই সামরিক সমীকরণ নিয়ে ভারতের কূটনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। কারণ, বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কও দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। ফলে ঢাকার এই উদ্যোগের দিকে নয়াদিল্লির নজর রয়েছে।
গত ২৮ অগস্ট দিল্লিতে সাংবাদিক বৈঠকে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। তিনি অবশ্য সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে ভারতের অবস্থান স্পষ্ট করে রণধীর বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে, এমন সব ঘটনাক্রমের উপর আমরা নজর রাখছি।” ফলে বাংলাদেশ শেষ পর্যন্ত মক্কা চুক্তিতে যোগ দেয় কি না, সে দিকেই এখন নজর কূটনৈতিক মহলের।
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের