নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন করা ককরোচ জনতা পার্টির নেতাদের নিয়ে মন্তব্য করলেন সমাজকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকাটা স্বাভাবিক বলেই মনে করেন তিনি। একই সঙ্গে পুলিশি অভিযানের পর আন্দোলনকারীদের মানসিক ভাবে ভেঙে পড়ার কথাও জানান ওয়াংচুক।
শিক্ষায় দুর্নীতি ও নিটের প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে নেমেছিলেন ককরোচ নেতারা। কোনও রাজনৈতিক দলের প্রকাশ্য সমর্থন ছাড়াই দিনের পর দিন বিক্ষোভ চালান তাঁরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয়। সেই আন্দোলনে সমর্থন জানিয়ে ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন। পরে তিনি অনশন প্রত্যাহার করলেও ককরোচের কর্মসূচি চলতে থাকে। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় স্কুল পরিদর্শন ও শিক্ষার উন্নয়ন নিয়ে নানা কর্মসূচি চালাচ্ছেন সংগঠনের সদস্যরা।
সম্প্রতি একটি পডকাস্টে ককরোচ নেতৃত্ব নিয়ে ওয়াংচুককে প্রশ্ন করা হয়। সেখানেই তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের মত জানান তিনি। ওয়াংচুকের মতে, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকা অস্বাভাবিক নয়। ভবিষ্যতে কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের যোগাযোগ হলেও তাতে আপত্তির কারণ দেখছেন না তিনি। তাঁর কথায়, 'রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা খুব স্বাভাবিক। আগে কোনও রাজনৈতিক যোগাযোগ ছিল কি না, তাতে যায়-আসে না। বর্তমান ও ভবিষ্যতের রাজনৈতিক যোগাযোগেও সমস্যার কিছু নেই। ওঁরা কেউ সন্ন্যাসী নন যে, একেবারে নিঃস্বার্থ ভাবে এই সমস্ত করে যাবেন'।
তবে ককরোচ নেতাদের কাজের প্রশংসাও করেন ওয়াংচুক। তাঁর দাবি, দীপক ও তাঁর সহকর্মীদের দক্ষতা, সদিচ্ছা রয়েছে। গড়পড়তা নেতৃত্বের তুলনায় তাঁদের মানও বেশি বলে মনে করেন তিনি। ভবিষ্যতে রাজনীতির সংস্পর্শে এসে তাঁরা বদলে যেতে পারেন কি না, সেই প্রশ্নেরও জবাব দেন ওয়াংচুক। তিনি বলেন, 'মানুষ বদলায়। আমি আশা করব ওঁরা বদলাবেন না'।
এর আগে ২০ জুলাই যন্তর মন্তর থেকে সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল ককরোচ। সেই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছিল বলে অভিযোগ ওঠে। ঘটনার পর আন্দোলনকারীদের একাংশ ফিরে যান। ওয়াংচুকের দাবি, সেই সময় ককরোচের নেতৃত্ব কার্যত হতাশ হয়ে পড়েছিল। আন্দোলন কী ভাবে বন্ধ করা যায়, তা নিয়েও তাঁরা ভাবছিলেন বলে জানান তিনি। এমনকি তাঁকে বাড়ি ফিরে যাওয়ার বার্তা দিতে বলা হয়েছিল বলেও দাবি করেছেন ওয়াংচুক।
ওয়াংচুকের কথায়, 'ওরা চেয়েছিল, আমি কিছু পোস্ট করি। ওদের বলি যে, তোমাদের এ বার বিশ্রামের প্রয়োজন। বাড়ি যাও। যন্তর মন্তরে আর থেকো না। পরে কী করা যায় দেখব'। তাঁর দাবি, এমন একটি বার্তার খসড়াও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়নি। পরের দিন অর্থাৎ ২১ জুলাই পরিস্থিতি বদলে যায় বলে জানিয়েছেন ওয়াংচুক। পুলিশি অভিযানের পরেও বহু আন্দোলনকারী ফের যন্তর মন্তরে ফিরে আসেন।
তাঁদের দেখে ককরোচ নেতৃত্বও নতুন করে উৎসাহ পায়। ফের শুরু হয় আন্দোলন। ওয়াংচুকের দাবি, একটা সময়ে বিরোধী দলগুলির সাহায্য নেওয়ার কথাও ভেবেছিলেন দীপকেরা। রাহুল গান্ধী-সহ বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেখান থেকে প্রত্যাশিত সাড়া না মেলায় পরে সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়। ফলে নিট আন্দোলন থেকে ককরোচের পরবর্তী রাজনৈতিক অবস্থান কী হয়, তা নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে।
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের