নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর - পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির নাম সামনে আসায় উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে চাঞ্চল্য। পাঞ্জিপাড়া, দেওনা এলাকায় শফিকুল নামে ওই ব্যক্তির যাতায়াত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি কোচবিহারের সামসেরগঞ্জ এলাকা থেকে এসটিএফের হাতে তিনজন গ্রেফতার হওয়ার পরই শফিকুলের সঙ্গে ওই ঘটনার যোগসূত্রের অভিযোগ সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে , গোয়ালপোখর থানার দেওনা গ্রামে শ্বশুরবাড়ি ছিল শফিকুলের। প্রায় ১২ বছর আগে সাকিনার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে মাঝেমধ্যেই পাঞ্জিপাড়া এলাকায় তাঁকে দেখা যেত। তবে কী কাজ করতেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে স্পষ্ট ধারণা ছিল না। বিয়ের সময় শফিকুল নিজেকে কলকাতার বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন বলেও দাবি করেছেন তাঁর স্ত্রী। তবে গ্রামবাসীদের একাংশের অভিযোগ, শফিকুল আদতে বাংলাদেশি নাগরিক। তাঁর সঙ্গে সীমান্তপারের কোনও যোগসূত্র ছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও শফিকুলের নাগরিকত্ব, তাঁর বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে তদন্তকারী সংস্থার তরফে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। গোটা ঘটনার তদন্ত চলছে। শফিকুলের সঙ্গে ধৃতদের কোনও যোগাযোগ ছিল কি না, কিংবা সীমান্তপারের কোনও নেটওয়ার্কের সঙ্গে তাঁর যোগ রয়েছে কি না, তদন্তের পরই তা স্পষ্ট হবে।
শফিকুলের স্ত্রী সাকিনার দাবি, স্বামীর কোনও বেআইনি কাজের কথা তিনি জানতেন না। শফিকুল কাপড়ের ফেরিওয়ালার কাজ করতেন। প্রায় দু’বছর ধরে তিনি বাড়িতে আসেন না। সংসারের জন্য কোনও খরচও দিতেন না। নিজের সেলাইয়ের কাজ করে তিন পুত্রসন্তান নিয়ে সংসার চালাচ্ছেন।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের