6a43b1ad713f8_Gallery_1782821111894
জুন ৩০, ২০২৬ বিকাল ০৬:০৭ IST

উন্নয়নের চাকার নিচে পিষে গেল রুজি-রুটি! এবার শালিমার স্টেশনে ভাঙা হল বেআইনি দোকান

নিজস্ব প্রতিনিধি , হাওড়া - শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় বড়সড় উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। বুলডোজার নিয়ে ময়দানে নামে প্রশাসন। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক দোকান ও অস্থায়ী ঘরবাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় হকার ও বাসিন্দাদের একাংশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটে। রেলের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশনের চারপাশের সরকারি জমি দখল করা হয়েছিল। সেখানে বেশ কিছু অবৈধ নির্মাণ গড়ে ওঠে। এর আগে প্রশাসনের তরফ থেকে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। বারংবার নোটিস দেওয়া হলেও হকাররা কোনো পদক্ষেপ করেননি। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন রেলের আধিকারিকরা। আরপিএফ ও স্থানীয় পুলিশের এক বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিতেই বুলডোজার চালানো হয়। একের পর এক সমস্ত বেআইনি স্থাপনা ভেঙে ফেলা হয়।

উচ্ছেদ প্রক্রিয়া শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় হকার ও ব্যবসায়ীরা। তাঁদের কোনো আগাম পুনর্বাসন দেওয়া হয়নি। এভাবে আচমকা রুজি-রুটিতে টান পড়ায় তাঁরা তুমুল বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও রেল আধিকারিকরা এগিয়ে আসেন। তখন হকারদের সাথে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এর ফলে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তবে যেকোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সম্পূর্ণ স্টেশন চত্বর নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলে রেল প্রশাসন। শেষ পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ বিষয়ে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, 'শালিমার স্টেশনকে আরও আধুনিক করা হচ্ছে। এখানকার পরিকাঠামো উন্নত করার কাজ চলছে। বেআইনি দখলের কারণে সেই কাজ বারবার বাধার মুখে পড়ছিল। আমরা সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই এই উচ্ছেদ অভিযান চালিয়েছি'।

রেলপাড়ের বাসিন্দা সাবিত্রী মিশা কান্নায় ভেঙে পড়ে বলেন, 'আমাদের এখন বিষ খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই। কেউ আমাদের একটু থাকার ঘর পর্যন্ত দিচ্ছে না। এই ছোট ছোট ছেলেপুলে নিয়ে আমরা এখন কোথায় যাব? রেল নোটিস দিলেও আমাদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই। বাইরে ঘরভাড়ার প্রচুর টাকা। সেই অর্থ জোগানোর ক্ষমতা আমাদের মতো গরিব মানুষের নেই'।

অন্য দিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শ্রাবনী দাস বলেন, '২০১১ সাল থেকে এখানে আমার একটি ভাতের হোটেল রয়েছে। আগে আমার স্বামীই এই দোকানটি চালাতেন। এখন ওনার স্ট্রোক হয়েছে। তাই গত ৪ বছর ধরে আমি একাই দোকানটি টেনে নিয়ে যাচ্ছি। রেলের কাছে আমাদের একটাই জোরালো আর্জি ছিল। আমাদের রুজি-রোজগারের জন্য যেন একটু পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এই ছোট দোকানটার ওপর ভরসা করেই আমাদের পুরো পরিবার চলে। আমরা তো কারও কোনো ক্ষতি করিনি। অথচ এভাবে নির্লজ্জের মতো বুলডোজার চালিয়ে আমাদের পথে বসিয়ে দেওয়া হলো'।

আরও পড়ুন

দোষীদের সবাইকে জেলে পাঠানো হবে , ভুয়ো এসটি সার্টিফিকেট কাণ্ডে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
জুন ৩০, ২০২৬

হুল দিবসে আদিবাসীদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল নিয়ে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ, থানার দ্বারস্থ পড়ুয়ারা
জুন ৩০, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশ, পরিষেবা না মেলার অভিযোগ

ক্ষমতার আস্ফালনে এলাকায় দাদাগিরি , তৃণমূল নেতাকে ল্যাম্প পোস্টে বেঁধে ডাবল ইঞ্জিন দাওয়াই এলাকাবাসীর
জুন ৩০, ২০২৬

ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

১৩ বছরের রাজনীতিতে জমিদার জাহাঙ্গির , পুষ্পার সম্পত্তি ঘিরে বিস্ফোরক তথ্য
জুন ৩০, ২০২৬

জাহাঙ্গীর খান ও তার স্ত্রীর নাম ৬০ টি জমির দলিলের হদিশ পাওয়া গেছে

বরের টোপর, গলায় দুর্নীতির প্লাকার্ড পরিয়ে কাউন্সিলরকে মারধর! উত্তপ্ত রানাঘাট
জুন ৩০, ২০২৬

কাউন্সিলরকে ঘিরে উত্তেজনা, হেনস্তা ও মারধরের অভিযোগে চাঞ্চল্য রানাঘাটে

জাল দলিলে জমি বিক্রির অভিযোগ , ১৫ লক্ষ টাকার প্রতারণায় চাঞ্চল্য
জুন ৩০, ২০২৬

বীরনগরে বাড়িসহ জমি কিনে প্রতারণার শিকার ক্রেতা

অন্নপূর্ণা ভাণ্ডারে নাম না থাকায় পঞ্চায়েতে বিক্ষোভ , প্রধানের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ
জুন ৩০, ২০২৬

পঞ্চায়েতের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ 

বিজেপি নেতার বাড়ি থেকে কার্তুজ-সহ আটক ৪, তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
জুন ৩০, ২০২৬

সিতাইয়ে রাতের ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

শুভেন্দুর হুঁশিয়ারির পরই বড় পদক্ষেপ , হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশের নোটিশ
জুন ৩০, ২০২৬

দুটি পৃথক মামলায় হাজিরার নোটিশ দেওয়া হয়েছে

রামনবমীর অশান্তি ঘিরে কড়া পদক্ষেপ , NIA এর জালে রিষড়ার প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী
জুন ৩০, ২০২৬

দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তৃণমূল কাউন্সিলরকে

বিধ্বংসী আগুনে থমকে হলদিয়া! বিপর্যস্ত রেল পরিষেবা
জুন ৩০, ২০২৬

চরম ভোগান্তির মুখে সাধারণ মানুষ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকশন , গ্রেফতার হুমায়ুনের সভার দুই আয়োজক
জুন ৩০, ২০২৬

মঙ্গলবার দুজনকে আদালতে পেশ করা হবে

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ বিস্ফোরণ , আগুনে দগ্ধ অন্তত ৩৫ জন
জুন ৩০, ২০২৬

বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

অভয়ার মতো দশা করব! বিজেপি কর্মীর পরিবারকে হুমকির অভিযোগ তৃণমূলের
জুন ২৯, ২০২৬

বিজেপি করার অপরাধে অন্তঃসত্ত্বা বধূ-সহ পরিবারের চার সদস্যের উপর হামলার অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি , তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় বিক্ষোভ
জুন ২৯, ২০২৬

বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

TV 19 Network NEWS FEED

মৃত্যুকে ভয় পাই না! ফাঁসির রায় মাথায় নিয়েও দেশে ফেরার ঘোষণা হাসিনার

মৃত্যুকে ভয় পাই না! ফাঁসির রায় মাথায় নিয়েও দেশে ফে...

আওয়ামি লিগকে থামানো যাবে না, এবছরই বাংলাদেশে ফিরব বলে দাবি ক্ষমতাচ্যুত প্রাক্তন...

পাক বিমান হামলায় কাঁপল আফগানিস্তান, শিশুসহ নিহত ৩৫

পাক বিমান হামলায় কাঁপল আফগানিস্তান, শিশুসহ নিহত ৩৫

সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যুর দাবি আফগানিস্...

সকালে গ্রেফতার বিকেলের আগেই জামিন , পুলিশের জাল থেকে মুক্ত ফিরহাদ ঘনিষ্ঠ শামস

সকালে গ্রেফতার বিকেলের আগেই জামিন , পুলিশের জাল থে...

নিজেদের মধ্যেই মিটমাট করে নেওয়ায় মামলা তুলে নেওয়া হয়

গুন্ডাদের বিরুদ্ধে বড় অস্ত্র! হইহট্টগোলের মাঝেই বিধানসভায় পাশ গুন্ডাদমন বিল

গুন্ডাদের বিরুদ্ধে বড় অস্ত্র! হইহট্টগোলের মাঝেই ব...

বিলের বিরোধিতা করতে গিয়ে নিজের বক্তব্য পেশ করতে পারেননি শোভনদেব চট্টোপাধ্যায়

৩২ বছরের জলবিবাদের অবসান! যমুনার অতিরিক্ত জল পাবে রাজস্থান, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

৩২ বছরের জলবিবাদের অবসান! যমুনার অতিরিক্ত জল পাবে...

হরিয়ানা-রাজস্থানের দীর্ঘ টানাপোড়েনের ইতি! অমিত শাহের উপস্থিতিতে স্বাক্ষরিত সমঝো...