নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে কার্যত একের পর এক বিপাকে রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহারের পর তার বিরুদ্ধে ৬ টি FIR দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে দুঃখপ্রকাশ করেছেন তিনি। কিন্তু তাতেও যে আইনি জটিলতা কাটছে না, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সাফ বার্তা, 'উনি ক্ষমার অযোগ্য কথা বলেছেন।'
নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছিল তীব্র বিতর্ক। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের একাংশ সর্বত্রই দেখা যায় ক্ষোভের প্রতিক্রিয়া। পরিস্থিতির আঁচ পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এরপর বৃহস্পতিবার অনন্ত মহারাজের কাছ থেকে বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। রাজ্যের এই সিদ্ধান্তের পর প্রথমে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন অনন্ত মহারাজ। তার দাবি ছিল, নেতাজিকে অপমান করার কোনও উদ্দেশ্য তার ছিল না।
পরে অবশ্য সুর বদলান বিজেপি সাংসদ। সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তিনি জানান, নেতাজি সম্পর্কে তার অনিচ্ছাকৃত বক্তব্যে কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এমন আচরণ করবেন না বলেও বার্তা দেন তিনি। শুক্রবার ভবানীপুরে যুবশক্তি কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে গোটা বিষয়টি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। অনন্ত মহারাজের প্রকাশ্য দুঃখপ্রকাশকে ইতিবাচকভাবে দেখার কথা জানালেও একইসঙ্গে আইনি পদক্ষেপের কথা মনে করিয়ে দেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, 'ভিডিও পোস্ট করে দুঃখপ্রকাশ করেছে দেখলাম। উনি পরবর্তীতে এহেন আচরণ করবেন না বলেছেন। বিষয়টা আমাদের ইতিবাচক ভাবেই দেখা উচিত। তবে ওনার বিরুদ্ধে FIR হয়েছে। এই সংক্রান্ত ১৮২ টা পোস্ট ডিলিট করা হয়েছে। কারও কারও ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। ৫ জনকে গ্রেফতারও করা হয়েছে। তবে মনে রাখতে হবে উনি ক্ষমার অযোগ্য কথা বলেছেন।'
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের