নিজস্ব প্রতিনিধি, কলকাতা – উইকেন্ডে শীতের অনুভূতি কলকাতায়। ধারাবাহিক ভাবে কমেছে তাপমাত্রা। শেষ বেলায় জমিয়ে উত্তুরে হাওয়া। ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে কলকাতার তাপমাত্রা। বজায় রয়েছে কুয়াশার দাপট। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২.৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কম। আপাতত ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট কমলেও উত্তরবঙ্গে এখনও সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা কমে আসতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।
দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা সিউড়িতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১১ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১২ ডিগ্রি সেলসিয়াস, বসিরহাটে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৩ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের