নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাংলা নববর্ষকে নতুন রূপে তুলে ধরতে এক অনন্য নজির সৃষ্টি হল ঐতিহ্যবাহী কৃষ্ণনগর শহরে। উৎসবের আবহে গোটা শহরকে আল্পনা, তুলির টানে সাজিয়ে তোলার মধ্য দিয়ে ভিন্ন আবেগ ফুটে উঠল রাজবাড়ির এই জনপদে। এমন উদ্যোগে খুশি স্থানীয়রাও।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্যবাহী শহর কৃষ্ণনগর। ইতিহাস প্রসিদ্ধ এই শহরের আনাচে-কানাচে জড়িয়ে আছে গোপাল ভাঁড়ের রসিকতা থেকে শুরু করে ঘূর্ণির মাটির পুতুলের সুখ্যাতি। এ বছর ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিনটিকে বরণ করে নিতে শহরজুড়ে চলেছে বিশেষ সজ্জা। চারুকলা সোসাইটির একদল যুবক-যুবতী এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন।

বুধবার সকাল থেকেই দেখা যায় , এলাকার প্রতিটি প্রধান রাস্তায় ফুটে উঠেছে রঙিন আল্পনা। ১লা বৈশাখের আবেগকে আরও রঙিন করতে রাত জেগে পরিশ্রম করেছেন চারুকলার শিক্ষার্থীরা। রাজপথের পিচ থেকে গলির মোড়- সর্বত্রই এখন বিরাজ করছে নববর্ষের রঙিন ছোঁয়া। সাধারণ মানুষের কথায়, এমন শৈল্পিক আবহে নববর্ষ বরণ শহরবাসীকে নতুন করে আনন্দ দিয়েছে।
সংগঠনের এক সদস্য জানান, '১লা বৈশাখ বাঙালির কাছে এক অন্য অনুভূতি। ইংরেজি বছরের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের বাংলা বছরকেও যাতে আধুনিক প্রজন্মের কাছে আকর্ষণীয় করা যায়, সেই লক্ষ্যেই এই প্রয়াস। শৈশব থেকে এই শহরেই আমাদের বড় হওয়া, তাই শহরকে সাজিয়ে তুলে মানুষকে শুভেচ্ছা জানাতে পেরে আমরা গর্বিত'।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের