নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পুরসভার কাউন্সিলরের ঘরে মধুচক্রের আসর ফাঁস করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ শহরে। ঘাসফুল শিবিরের প্রভাবশালী নেতার বিরুদ্ধে এমন অনৈতিক কারবারের অভিযোগ উঠতেই থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে এলাকাজুড়ে। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই মহকুমা রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কাউন্সিলরের বাড়িকে ঘিরে সন্দেহ বাড়ছিল আশপাশের বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, মাঝরাতে সেখানে নিয়মিত অচেনা লোকজনের আনাগোনা চলত। বিষয়টি নিয়ে একাধিকবার থানায় মৌখিক নালিশও জানানো হয়। এরপর সোমবার রাতে পুলিশ হানা দিলে বাড়ির ভিতর থেকে কাউন্সিলর-সহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে ধৃতদের জেরা করে গোটা চক্রের নেপথ্য তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে প্রশাসন।
ঘটনার পরেই সরব হয়েছে বিরোধী শিবির। বিজেপির দাবি, শাসকদলের জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক অভিযোগ প্রমাণ করছে রাজ্যে অসামাজিক কার্যকলাপ ও দুর্নীতির শিকড় কতটা গভীরে পৌঁছেছে। তাদের বক্তব্য, নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ওঠা তোলাবাজি, সন্ত্রাস, দুর্নীতির ঘটনাও সামনে টেনে এনেছে গেরুয়া শিবির।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান 'অনেকদিন ধরেই বাড়িটা নিয়ে পাড়ায় নানা আলোচনা চলছিল। মাঝরাতে অপরিচিত লোকজনের যাতায়াত দেখা যেত। আমরা পুলিশকে জানিয়েছিলাম। অবশেষে অভিযান হওয়ায় সবাই স্বস্তি পেয়েছে'।
বিজেপির এক স্থানীয় নেতা বলেন, 'রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আসছে। বনগাঁর ঘটনাও তার ব্যতিক্রম নয়। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার'।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের