নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে জোর কদমে নির্বাচনের প্রচার শুরু হয়েছে।এবার অভিনব ভাবে প্রচার করলেন বাঁকুড়ার প্রার্থী শ্যামলী রায় বাগদি। লোকাল ট্রেনে চড়ে সরাসরি যাত্রীদের সঙ্গে জনসংযোগ ও ভোট প্রচার করেন তিনি।
স্থানীয় সূত্র জানা গেছে , প্রথম দফাতেই বাঁকুড়ায় ভোট গ্রহণ। হাতে আর মাত্র কয়েকটি দিন। বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর হাতিয়ার হিসেবে এবার বেছে নিলেন লোকাল ট্রেনকে। সাধারণ মানুষের কাছে লোকাল ট্রেন একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। বাঁকুড়া-মসাগ্রাম শাখার কুমরুল স্টেশন থেকে সাহসপুর স্টেশন পর্যন্ত ট্রেনের মধ্যে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। কথা বলেন ট্রেনের যাত্রীদের সাথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রকল্পকে তুলে ধরে মানুষের কাছে ভোট চাইলেন তিনি। জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আবেদনও জানান সবাইকে।
এই ঘটনা প্রসঙ্গে বাঁকুড়ার প্রার্থী শ্যামলী রায় বাগদি জানান, আমরা বাসস্ট্যান্ড,টোটোস্ট্যান্ড, ট্রেন সব জায়গাতেই প্রচার করছি। আমরা সব জায়গাতেই মানুষের ভালো সাড়া পাচ্ছি। দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য আমরা এই প্রচার করছি। উন্নয়নের ধারার দিক থেকে তৃণমূল কংগ্রেস একধাপ এগিয়ে আছে আমরা বিপুল ভোটে জয়ী হব।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের