নিজস্ব প্রতিনিধি , মালদহ - ট্রাফিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কর্তব্যরত পুলিশ আধিকারিককে মারার অভিযোগ উঠল বাইক চালকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচক থানা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মথুরাপুর চৌরঙ্গী মোড় এলাকায় হাট বসে। স্বাভাবিকভাবেই ওইদিন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই অবস্থায় সিভিক ভলান্টিয়াররা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, এক বাইক চালককে দীর্ঘক্ষণ ধরে গাড়ি সরাতে বলা হলেও তিনি কর্ণপাত করেননি। এর ফলে পুলিশ আধিকারিক তাকে সপাটে এক চড় মারেন। ধাক্কায় বাইক থেকে শিশুসহ পড়ে যান ওই চালক। এরপরই ক্ষিপ্ত হয়ে চালক পালটা পুলিশের গায়ে হাত তোলেন।

এলাকাবাসীর দাবি, এর ফলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকায়। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে ওই চালকের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি চলে। পরবর্তীতে পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে তিনি সপরিবারে বাইক নিয়ে জোরপূর্বক এলাকা ছেড়ে পালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে পথচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বাইক চালক বাপী মন্ডল জানান, ‘পুলিশ আমাকে গাড়ি সরাতে বলেছিল। আমি শুধু বললাম যে বাচ্চাটাকে বসিয়ে নিয়ে গাড়ি সরাচ্ছি, তার জন্য একটু সময় তো দিতে হবে। কিন্তু হঠাৎ করেই উল্টোপাল্টা কথা বলে আমাকে থাপ্পড় মেরে দিল। ধাক্কায় আমার দুটো বাচ্চার পায়ে চোট লেগেছে। এমনকি পাশে থাকা আমার স্ত্রীরও লেগেছে'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের