নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - তোলাবাজির টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ। সেই ঘটনায় গ্রেফতার বিজেপির মণ্ডল সহ-সভাপতি। ধৃত বিশ্বজিৎ তালুকদার তুফানগঞ্জ ৪ নম্বর মণ্ডলের সহ-সভাপতি। অসম-বাংলা জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী পণ্যবাহী গাড়ি, পাথরবোঝাই ডাম্পার থেকে নিয়মিত টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে বিশ্বজিৎকে গ্রেফতার করে তুফানগঞ্জ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। অপহরণের ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগ, আলিপুরদুয়ারের এক ব্যবসায়ীর কাছ থেকে দাবি মতো টাকা না পাওয়ায় তাঁর ছেলেকে অপহরণ করা হয়। এই ঘটনায় বক্সীরহাট থানায় বিশ্বজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়।ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরেও শুরু হয়েছে সমালোচনা। দলের একাংশের অভিযোগ, দলের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরেই বিভিন্ন পণ্যবাহী গাড়ি থেকে টাকা আদায় করতেন ওই নেতা। তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন দলের নেতা কমল দাস।
কোচবিহার বিজেপির সহ-সভাপতি বিরাজ বসু জানিয়েছেন, 'দলের কোনও কর্মী অনৈতিক কাজে যুক্ত থাকলে তাঁকে রেয়াত করা হবে না। প্রয়োজন হলে দলের তরফে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তোলাবাজির অভিযোগ নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব আগেই দলীয় নেতা-কর্মীদের সতর্ক করেছে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিশ্বজিৎ তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা বিচার করা যায় না।'
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের