নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - টিকিট না কাটার অভিযোগে স্টেশনে হেনস্তা আর তার জেরেই চরম সিদ্ধান্ত কলেজ ছাত্রীর। শুক্রবার মেমারি থানার রসুলপুর মাঠপাড়া এলাকায় এমনই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ছাত্রীর নাম জয়শ্রী সরকার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সূত্রের খবর, মৃত জয়শ্রী সরকার বর্ধমান women's কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শুক্রবার কলেজে পরীক্ষা দিতে যাওয়ার জন্য রসুলপুর থেকে ট্রেনে করে বর্ধমান যাচ্ছিলেন। তাড়াহুড়োর মধ্যে টিকিট কাটা হয়ে ওঠেনি বলে দাবি পরিবারের। ট্রেন থেকে নামার পর প্ল্যাটফর্মে টিকিট পরীক্ষকের কাছে টিকিট দেখাতে না পারায় তাকে আটকে রাখা হয় বলে পরিবারের অভিযোগ।
পরিবারের দাবি, পরীক্ষার কথা জানিয়েও রেহাই পাননি জয়শ্রী। দীর্ঘক্ষণ বসিয়ে রেখে তার কাছ থেকে জরিমানা আদায় করা হয়। সমস্ত প্রক্রিয়া শেষ হতে হতে পরীক্ষার সময় পেরিয়ে যায়। ফলে তিনি নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেননি। পরীক্ষা দিতে না পেরে দুপুরে বাড়ি ফিরে আসেন জয়শ্রী।
সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। মা রিঙ্কু সরকার স্থানীয় বুথে BLO-র দায়িত্বে বাইরে ছিলেন এবং বাবা জয়দেব সরকারও কাজে বেরিয়েছিলেন। পরে বাড়ি ফিরে বাবা দেখেন, মেয়ে ঘরের সিলিংয়ে ওড়না জড়িয়ে ঝুলছে। পরিবারের অভিযোগ, টিকিট পরীক্ষকের অমানবিক আচরণ ও অপমান সইতে না পেরেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে জয়শ্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশপাশি, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের