নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ঠাকুরবাড়িতে চলা মতুয়া মহাধর্মমেলায় জাল টাকার কারবারের অভিযোগে মহিলাকে আটক করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে এবং তাঁদের কার্যপদ্ধতি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরনগরে প্রতি বছর চৈত্র মাসে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আয়োজিত হয় ঐতিহ্যবাহী মতুয়া সম্প্রদায়ের এই উৎসব। পুণ্যস্নানের জন্য বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। চলতি বছরও কয়েক লক্ষ মানুষের ভিড় জমেছে মেলা প্রাঙ্গণে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী ও কয়েকশো স্বেচ্ছাসেবক। গত কয়েকদিন ধরে ব্যবসায়ীদের নজরে আসে, জনসমাগমের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি কেনাকাটার সময় ভুয়ো নোট ব্যবহার করে সরে পড়ছে। বিষয়টি সামনে আসতেই সতর্ক হয়ে ওঠেন দোকানিরা।
অভিযোগ, সোমবার বিকেলে অভিযুক্ত মহিলা একটি দোকানে গিয়ে ২০০ টাকার নোট দিয়ে জিনিস কেনার চেষ্টা করেন। আচরণে সন্দেহ হওয়ায় দোকানদার ও আশপাশের লোকজন তাঁকে আটকে ফেলেন। শুরুতে তিনি জাল নোটের বিষয়টি অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদের মুখে তা স্বীকার করেন বলে দাবি। তাঁর কাছ থেকে আরও কিছু নকল অর্থও উদ্ধার হয়েছে বলে জানা গেছে, যদিও মোট অঙ্ক এখনও স্পষ্ট নয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয়।

মেলার এক দোকানমালিক জানান, 'ওই মহিলা আমার দোকানে রবিবার পাপড় কিনতে এসেছিলেন। প্রথমে ৫০০ টাকার নোট দেন। আমি বলি, খুচরো নেই। তখন তিনি ২০০ টাকার নোট দেন। পরে বাড়িতে গিয়ে ভালো করে দেখে সন্দেহ হয়, কারণ কাগজটি অস্বাভাবিক ছোট ছিল। ছেলেকে দেখালে সে পরীক্ষা করে জানায়, সেটি ভুয়ো'।
মেলায় উপস্থিত এক সিভিক ভলান্টিয়ার বলেন, 'অভিযুক্তের কাছ থেকে ২০০, ১০০ ও ৫০০ টাকার মিলিয়ে প্রায় ১২০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। মেলায় একটি সংগঠিত চক্র সক্রিয় রয়েছে বলে আমাদের ধারণা। আমরা চেষ্টা করছি অন্যদেরও ধরতে। আটক করতে পারলে অবশ্যই পুলিশের হাতে তুলে দেওয়া হবে'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের