নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের জালে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। তবে গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে শুধু পুলিশের নিরাপত্তাই নয়, জনরোষেরও মুখে পড়তে হল তাকে। খড়দহ থানার লক-আপ থেকে বের হতেই ডিম ছুড়ে বিক্ষোভ দেখান একদল মানুষ। তীর্থঙ্করের গ্রেফতার ঘিরে পানিহাটির বিভিন্ন এলাকায় উচ্ছ্বাস।
সোমবার ভোরে দক্ষিণেশ্বর এলাকা থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। একুশের ভোট-পরবর্তী হিংসায় উস্কানি এবং লটারিজয়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাই-সহ একাধিক মামলায় তার বিরুদ্ধে তদন্ত চলছিল। দুপুরে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় খড়দহ থানার বাইরে উত্তেজনা ছড়ায়। প্রিজন ভ্যানে তোলার মুহূর্তে তীর্থঙ্করকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পাশপাশি, আম জনতার পক্ষ থেকে শোনা যায়, 'ছেলের থেকে বড় খুনি নির্মল ঘোষ। ছেলে ডিম খেয়েছে, বাবা গোবর-কাদা খাবে।'
পরিস্থিতি সামাল দিতে পুলিশকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। অন্যদিকে, তীর্থঙ্করের গ্রেফতারের পর থেকেই পানিহাটি এলাকায় উচ্ছ্বাসের ছবি ধরা পড়ে। তার বাড়ির সামনে ব্যান্ড বাজিয়ে নাচগান করেন একদল স্থানীয় বাসিন্দা। যদিও একাংশের দাবি, এই বিক্ষোভে মূলত বিজেপি কর্মী-সমর্থকরাই অংশ নিয়েছিলেন। তবে স্থানীয়দের বড় অংশের বক্তব্য, দীর্ঘদিন ধরে তোলাবাজি, জমি দখল-সহ নানা অভিযোগে অভিযুক্ত ছিলেন নির্মল ঘোষ ও তার ছেলে।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের