নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR চাপে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভুয়ো পরিচয়পত্র তৈরির অভিযোগ উঠে আসছে একের পর এক। এবার সন্দেশখালিতে শ্বশুরকে ‘বাবা’ দেখিয়ে ভোটার-সহ একাধিক পরিচয়পত্র বানানোর ঘটনায় তীব্র বিতর্ক ছড়াল। অভিযুক্ত যুবকের দাবি, তিনি এদেশেরই নাগরিক, কিন্তু মা–বাবা না থাকায় শ্বশুরের নামই ব্যবহার করেছেন।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকের বেড়মজুরে শুকুর মোল্লার বিরুদ্ধে অভিযোগ, তিনি শ্বশুরকে ‘বাবা’ হিসেবে দেখিয়ে ভোটার কার্ড, আধার সহ একাধিক সরকারি পরিচয়পত্র তৈরি করেছেন। এমনকি এনুমারেশন ফর্ম ফিল-আপের সময়ও জন্মদাতার জায়গায় শ্বশুর আবদার শুকুর মোল্লার নাম দিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল।
সাম্প্রতিক দিনে ভোটার কার্ডের জন্য অন্যের নাম বাবা হিসেবে দেখানো, প্রতিবেশী বা বাড়ির মালিককে বাবা সাজানোর মতো একাধিক ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, এভাবে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী ভুয়ো পরিচয় তৈরি করে এদেশের সুবিধা নিচ্ছেন। কেউ কেউ নাকি আবাস যোজনায় ঘরও পেয়েছেন।
তবে অভিযুক্ত শুকুর মোল্লা নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার দাবি, 'আমি বাংলাদেশি নই, এদেশেই জন্ম। আমার বাবা-মা কেউ নেই। তাই শ্বশুরকেই বাবার জায়গায় লিখেছি।' শ্বশুর আবদার শুকুর মোল্লাও একই দাবি জানিয়েছেন, জামাইকে জন্মের পর বাবা-মা হারাতে হয়েছে, তাই পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করেই তার নাম বাবার জায়গায় লেখা হয়েছে।
ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোরও চরমে। বিজেপির দাবি, 'সন্দেশখালি হয়ে উঠেছে বাংলাদেশি ও রোহিঙ্গা জঙ্গিদের আখড়া। তৃণমূল তাদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে।' পাল্টা তৃণমূলের বক্তব্য, বিজেপি মিথ্যাচার করছে এবং এটি শাসকদলের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের