নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - স্বাধীনতা দিবসের রাতেই বিপুল পরিমাণ মাংস উদ্ধার ঘিরে চাঞ্চল্য খড়্গপুর এলাকায়। রূপনারায়ণপুরে ৭ টি গাড়ি থেকে প্রায় ৫৮ কুইন্টাল মাংস উদ্ধার করে পুলিশ। প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর পুলিশের কাছে অবৈধভাবে মাংস পাচারের খবর আসে। সেই মতো খড়্গপুর গ্রামীণ থানার রূপনারায়ণপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানেই ৫ টি প্রাইভেট গাড়ি সহ ২ টি মালবাহী গাড়ি আটক করা হয়। গাড়িগুলিতে প্যাকেট সহ বস্তায় করে বিপুল পরিমাণ মাংস নিয়ে যাওয়া হচ্ছিল। মাংস পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলে তা দেখাতে পারেননি গাড়িতে থাকা ব্যক্তিরা। এরপর ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।
তবে উদ্ধার হওয়া মাংস আদৌ গরুর কিনা, তা এখনও নিশ্চিত নয়। নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পরই মাংসের ধরন স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের শনিবার আদালতে পেশ করা হবে।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের