নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশাত্মবোধের বার্তা ছড়াতে মুচিয়া এলাকায় আয়োজন করা হল তেরঙ্গা যাত্রার। জাতীয় পতাকা হাতে এই কর্মসূচিতে সামিল হন জনপ্রতিনিধি সহ এলাকার বহু মানুষ। সকাল থেকেই পদযাত্রাকে ঘিরে তৈরি হয় উৎসবের পরিবেশ। দেশের প্রতি শ্রদ্ধা, জাতীয় ঐক্য সহ সম্প্রীতির বার্তাই তুলে ধরা এই কর্মসূচির মূল লক্ষ্য।

সূত্রের খবর, শনিবার সকালে মুচিয়ার মহাদেবপুর বাসস্ট্যান্ড থেকে তেরঙ্গা যাত্রার সূচনা হয়। সেখান থেকে পদযাত্রাটি বিভিন্ন এলাকা ঘুরে আইহো ব্রিজ পর্যন্ত যায়। হাতে জাতীয় পতাকা নিয়ে আইসিডিএস কর্মী, আশা কর্মী সহ বহু মানুষ এই কর্মসূচিতে সামিল হয়েছেন। ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কর্মসূচিতে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস, জেলা পরিষদ সদস্য জ্যোৎস্না সরকার, পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ অসিত সরকার সহ একাধিক জনপ্রতিনিধি উপস্থিত হন।

উদ্যোক্তারা জানিয়েছেন, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ভাবনাকে সামনে রেখে এলাকার মানুষকে এই উদ্যোগে যুক্ত করার চেষ্টা করা হল। মা-বোন, যুবক-যুবতী সহ বিভিন্ন বয়সের মানুষকে সঙ্গে নিয়ে দেশের প্রতি ভালোবাসার বার্তা দেওয়াই তাদের লক্ষ্য। তাছাড়া আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেমের ভাবনা আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ তারা নিয়েছেন।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের