নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং - স্বাধীনতার ৮০ বছর। দেশজুড়ে আজ পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। শিলিগুড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে ছিল একাধিক কর্মসূচি। সেই আবহেই নিজের দপ্তরে স্বাধীনতা দিবস পালন করলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। পর্যটন দপ্তরের অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে অবস্থিত পর্যটন দপ্তরের অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশন করেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। এরপর দপ্তরের আধিকারিক ও উপস্থিত শিশুদের সঙ্গে স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নেন পর্যটন মন্ত্রী। শিশুদের হাতে চকলেটও তুলে দেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন শংকর ঘোষ। দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া সকল বীর শহিদকে শ্রদ্ধা জানান তিনি। স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছাও জানান শংকর ঘোষ।
পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানান, ' আজকে প্রথমত আমার সহ নাগরিকদের কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। স্মরণ করি সেই সমস্ত বিপ্লবীদের যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা যে স্বাধীন ভারতীয় নাগরিক হিসেবে পৃথিবীর প্রতিটি প্রান্তে যেতে পারি আমাদের দেশের মধ্যে আমরা স্বাধীন ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে গর্ববোধ করি। এর দান হচ্ছে আমাদের বিপ্লবীদের। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ তৈরি করবার পেছনে বিপ্লবীদের যে স্বপ্ন কতখানি পূর্ণ করতে পেরেছি, তার প্রতি মুহূর্ত বিশ্লেষণের মধ্যে দিয়ে বিকশিত ভারত তৈরি করবার যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন সেই লক্ষ্যে আমরা পৌঁছতে চাই।'
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের