নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাঁচ রাজ্যের নির্বাচনের আগে প্রশাসনিক রদবদলে বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। বাংলার তিন আইপিএস আধিকারিককে তামিলনাড়ুতে ভোটের দায়িত্বে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার সুপ্রতীম সরকারকে তিরুনেলভেলি জেলার পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি দুই প্রাক্তন পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং ভাস্কর মুখোপাধ্যায়কে যথাক্রমে কৃষ্ণগিরি ও মাইলাদুথুরাই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে একদফায় ২৩৪টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগেই এই তিন আধিকারিককে সেখানে পৌঁছে দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্যভাবে , সুপ্রতীম সরকার ব্যক্তিগত ও চিকিৎসাজনিত কারণ দেখিয়ে এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। তবে কমিশন তার আবেদন খারিজ করে দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেয়। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন রাজ্যে প্রশাসনিক স্তরে এই ধরনের বদলি ও নিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের