নিজস্ব প্রতিনিধি , বীরভূম - সপ্তম শ্রেণির দুই ছাত্রকে স্টিলের রড দিয়ে মারধরের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা। বোলপুরের নব নালন্দা স্কুলে সপ্তম শ্রেণির দুই ছাত্রকে স্টিলের রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। ঘটনা প্রকাশ্যে আসতেই ভিডিও ডিলিট করে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়া চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত সোমবার ভূগোলের শিক্ষক শাশ্বত ভট্টাচার্য হঠাৎ ক্লাস সেভেনের দুই ছাত্রকে ডেকে কঠোর শাস্তি দেন। কোনও বড় ভুল ছাড়াই তাঁদের ওপর চড়াও হন শিক্ষক। ঘটনার পর গত কয়েকদিন ধরে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেও সঠিক জবাব পাননি ২ পড়ুয়ার অভিভাবকরা। এমনকি সিসিটিভি রেকর্ডিং সহজে দেখানো হয়নি। সব জানানোর পরও স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় শুক্রবার সকাল থেকে ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলের গেটে বিক্ষোভে ফেটে পড়েন।
গোটা বিষয় নিয়ে আহত ছাত্রের অভিভাবকরা জানান,'আমাদের সন্তানদের সুরক্ষা কোথায়? শিক্ষক যদি স্টিলের রড ব্যবহার করেন আমরা নিশ্চিন্ত থাকব কীভাবে? ঘটনা চেপে যাওয়ার চেষ্টা হয়েছে। তাই আজ আমরা বিক্ষোভে নেমেছি। আহত দুই ছাত্রকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে হবে। সিসিটিভি ফুটেজ দেখাতে গড়িমসি করা হয়েছে, এটা স্পষ্ট ধামাচাপার চেষ্টা। ছেলেটা বাড়ি ফিরেই কান্নায় ভেঙে পড়ে, শারীরিক ও মানসিকভাবে আঘাত পেয়েছে। স্কুলে আমরা সুরক্ষা চাই, ভয় নয়।”
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের