নিজস্ব প্রতিনিধি , হাওড়া - রাজ্যজুড়ে SIR ফর্ম বিলি নিয়ে চর্চা তুঙ্গে। কেউ স্কুলে বসে কর্মসূচি চালাচ্ছেন আবার কারোর স্বামী ফর্ম বিলি করছেন। এবার খানিকটা তেমনই চিত্র দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের দুই নম্বর বুথে। যেখানে স্থানীয় একটি ক্লাবে বসে ফর্ম বিলি করছেন BLO। তার সঙ্গে ছিলেন শাসক গোষ্ঠীর বুথ লেভেল এজেন্টরা। এরই প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে।
সূত্রের খবর , উনসানি সর্দার পাড়ায় স্থানীয় একটি ক্লাব থেকে BLO শেখ খাজা খইরুল ইসলাম SIR ফর্ম বিলি করছিলেন। ক্লাবের মেঝেতে বসে স্থানীয় বাসিন্দাদের নিজে হাতে ফর্ম তুলে দেন। সেই সময় তাকে ঘিরে ছিলেন তৃণমূল কংগ্রেসের বিএলএ সহ অন্যান্য কর্মীরা। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির বিএলএ দের ঘটনাস্থলে দেখা যায়নি। আশেপাশের বাড়ি থেকে অনেকেই এসে ফর্ম নিয়ে যান। প্রায় পঞ্চাশ জনের হাতে ফর্ম তুলে দিয়েছেন তিনি।
ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের ব্যানার। যা দেখতে পাননি BLO। সেই ব্যানারে জ্বলজ্বল করে লেখা ছিল, "বাংলার ভোট রক্ষা শিবির" ও "এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির।" এরপরই চিন্তায় পড়েছেন BLO। তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষের তীর।
BLO জানিয়েছেন , "আমি সকলের বাড়িতেই ফর্ম দিতে গেছিলাম। অনেক গরীব পরিবার আছে। তারা সবাই আমাকে এই বসতে বলল। বলল এখানে বসে ফর্ম বাছাই করতে তারা এসে নিয়ে যাবেন। অনেকেই এসে ফর্ম নিয়ে গেছেন। তবে এই ব্যানার লাগানোর কাজ কে করেছে বলতে পারব না। আমি বেশিক্ষণ। নয়, ১০-১৫ মিনিট মত ক্লাবে বসেছিলাম।"
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের