নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে একটি গুরুত্বপূর্ণ জলাভূমি ভরাট করে নির্মাণকাজ চালানোর অভিযোগে শুরু হয়েছে নতুন বিতর্ক। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমী, স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জেলাজুড়ে তীব্র আলোচনা শুরু হয়।
স্থানীয়দের দাবি, গত দুই সপ্তাহ ধরে শশাঙ্ক বিলের একাংশে জল সরিয়ে মাটি ফেলে নির্মাণের প্রস্তুতি চলছে। বুধবার বিএলআরও দফতরের আধিকারিক, পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান।সেখানে গিয়ে প্রথমে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ ওঠে। তবে পরে পুলিশি সহায়তায় প্রশাসন এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখে।
বাঁকা নদীর সঙ্গে যুক্ত শশাঙ্ক বিল বর্ষাকালে অতিরিক্ত জল ধরে রেখে শহরকে জলাবদ্ধতা, বন্যার হাত থেকে রক্ষা করে। পরিবেশবিদদের দাবি, এই জলাভূমি ধ্বংস হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। পাশাপাশি বহু পরিযায়ী পাখি, বিভিন্ন জলজ প্রাণীর স্বাভাবিক বাসস্থানও বিপদের মুখে পড়বে।
এই জলাভূমি রক্ষার দাবিতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন পরিবেশপ্রেমী, নাগরিক সমাজের প্রতিনিধিরা। পুরনো জমি সংক্রান্ত বিতর্কের নিরপেক্ষ তদন্তের দাবিও উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এই বিষয়ে প্রশাসন ঠিক কি পদক্ষেপ নেন, সেই দিকেই নজর সকলের।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের