নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল একটি দোতলা কাঠের বাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির বানারহাটে। বাড়ির সদস্যরা সেদিন একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে বাইরে থাকায় বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার রাত প্রায় ৯টা নাগাদ তরুণ সংঘের ঠিক পাশেই বিদ্যা থাপার বাড়িতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা নেভানোর চেষ্টা করলে হঠাৎ বাড়ির ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ হয়। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাড়িজুড়ে।

এদিকে প্রায় এক ঘণ্টা পর বীরপাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। তবে কলোনির সরু রাস্তা, তীব্র বাঁকের কারণে গাড়িটি বাড়ির সামনে যেতে পারেনি। বাধ্য হয়ে দমকল কর্মীরা দূর থেকে পাইপ টেনে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনা প্রসঙ্গে এক প্রতিবেশী জানান, 'হঠাৎ আগুনের আলো দেখেই আমরা ছুটে যাই। কিছুটা নেভানোর চেষ্টা চলছিল। দমকল এলেও রাস্তাঘাটের দুরাবস্থার কারণে ভেতরে পৌঁছতেই পারেনি। তাই একটি স্থায়ী দমকল কেন্দ্র দ্রুত গড়ে তোলা জরুরি। পাশাপাশি কলোনির রাস্তাগুলি বড় গাড়ি ঢোকার উপযোগী করে তুলতে হবে'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের