নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর। সরকারি দেওয়াল থেকে প্রচার মুছতে গিয়ে আক্রান্ত হলেন নির্বাচন কমিশনের কাজে যুক্ত দুই কর্মী। অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের বাধার মুখে পড়ে মারধরের শিকার হন তারা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।
ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, স্থানীয় একটি পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখনের খবর পেয়ে সেখানে যান নির্বাচন কমিশনের কাজে যুক্ত দুই সিভিল ডিফেন্স ভলান্টিয়ার। নির্বাচন বিধি অনুযায়ী সরকারি দেওয়ালে কোনও ধরনের পোস্টার বা দেওয়াল লিখন থাকলে তা মুছে দেওয়ার তদারকি করেন কমিশনের কর্মীরা।
কিন্তু সেই কাজ করতে গেলেই তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ বাধা দেন বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাক্কাধাক্কি থেকে মারধরের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় বিজেপি কর্মীরাও। এরপর দুই পক্ষের মধ্যে বচসা ও স্লোগান-পাল্টা স্লোগানে উত্তেজনা আরও বাড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত কর্মীদের অভিযোগ, ' আমরা দেওয়াল লেখার পর গাড়িতে উঠি। ওঠার পর তৃণমূলের লোকজন গাড়ি থেকে টেনে এনে মারধর করতে থাকে।' তারা জানিয়েছেন, গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেবেন তারা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাবেন।
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন
ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের
আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...