নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নির্যাতিতার গণধর্ষণ ও খুনের ঘটনা রাজ্যজুড়ে ব্যাপক তোলপাড় ফেলেছে। ইতিমধ্যেই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ফের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে, সরকারের ভূমিকা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন নির্যাতিতার পরিবার।
শনিবার বারুইপুরে সূর্যপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপশি, গণপিটুনিতে নিহত যুবকের বাড়িতে গিয়েও দেখা করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী সেই এলাকায় একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধনও করেন তিনি। নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী বলেন, 'এখানে একটি একরত্তি মেয়েকে যে ভাবে অত্যাচার করে খুন করা হয়েছে, পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ যে ওরা তদন্তে সহযোগিতা করেছেন। প্রথম থেকেই পরিবারের পাশে আছি। যে চার জনের নামে অভিযোগ করা হয়েছিল, তাদের পুলিশ গ্রেফতার করেছে।'
মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পর নির্যাতিতার বাবার পক্ষ থেকে জানানো হয়, ' সরকারের ওপর পুরোপুরি ভরসা আছে। মুখ্যমন্ত্রী যেমন কথা দিয়েছিলেন সেই কথা রেখেছে। প্রশাসনের ভূমিকায় আমরা সন্তুষ্ট। বাকিটা কি কথা হয়েছে সেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন। বাকি তদন্ত চলছে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই।'
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের