নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় নতুন মোড়। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, ধৃতদের সঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠতার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
শনিবার সোনারপুরে মৃত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভ ও হামলার মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে। এরপরই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে আকাশ গায়েন, কাজল, দেবাশিস ও জয় সেনগুপ্ত সহ চারজনকে গ্রেফতার করেছে।
এদিকে তদন্তে উঠে এসেছে ধৃতদের কয়েকজনের সঙ্গে সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ। এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, হামলার ঘটনায় কি তৃণমূলের অন্দরেই কোনও দ্বন্দ্ব কাজ করেছে। তবে সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন লাভলি মৈত্র। তিনি দাবি করেছেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের কেউই তৃণমূলের সক্রিয় কর্মী নন। নিজের বক্তব্যের সমর্থনে তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছেও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য ও ছবি পাঠিয়েছেন বলে জানিয়েছেন।
একইসঙ্গে তিনি পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছেন। তার প্রশ্ন, একজন সাংসদের সফরের সময় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা কোথায় ছিল? হামলার সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছল না কেন? তার বক্তব্য, তিনি এলাকায় থাকলে নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেন।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের