নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা ও হেনস্তার ঘটনার পর নড়েচড়ে বসল রাজ্য সরকার। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশপাশি, সোনারপুর কাণ্ডে রাতভর তল্লাশি চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভ ও জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তার কনভয় লক্ষ্য করে ডিম ও ইটের টুকরো ছোড়া হয়। চোর স্লোগান তুলে বিক্ষোভ দেখানো হয়। এমনকি মৃত কর্মীর বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাওয়ার সময়ও তাঁকে ঘিরে তুমুল হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।
এই ঘটনার পরই রাজ্য সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা পুনর্বিবেচনা করে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। ফলে এখন থেকে তার সঙ্গে সবসময় তিনজন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন। অন্যদিকে, সোনারপুরের ঘটনার তদন্তে নেমে পুলিশ রাতভর তল্লাশি অভিযান চালিয়েছে। হামলার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের