নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - সকাল থেকে চলছিল স্বামী স্ত্রীর অশান্তি। তারপরেই সন্ধ্যায় জঙ্গল থেকে উদ্ধার হলো গৃহবধূর রক্তাক্ত দেহ। পরকীয়ার সন্দেহের জেরে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বানারহাটে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছেনা।
স্থানীয় সূত্রে জানা গেছে , মৃতার নাম চুমকি রায়। বানারহাট থানার রাঙাতি এলাকার বাসিন্দা তিনি। স্বামী বিমল রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই তার পারিবারিক অশান্তি চলছিল। বুধবার সকালে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা শুরু হয়। একসময় চুমকি বাড়ি থেকে বেরিয়ে যান। মড়াঘাট সংলগ্ন এলাকায় তাদের ঝগড়া করতে দেখা গেছিলো বলে দাবি স্থানীয়দের। এরপর সন্ধ্যায় জঙ্গলের ভিতর থেকে চুমকি রায়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে স্বামী বিমল রায় নিখোঁজ। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করার পর তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পাশাপাশি নিখোঁজ স্বামীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বীরেন রায়ের বক্তব্য,'এসে দেখলাম বিমলদার বৌয়ের লাশ পাওয়া গেছে। বিমলদারটা পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে স্ত্রীর পরকীয়া ঘটিত সমস্যাকে কেন্দ্র করে ঝামেলা চলছিল দম্পতির মধ্যে। ছুঁড়ি,জুতো,ব্যাগ এইগুলো ডেডবডির পাশে পাওয়া গেছে। আমরা পুলিশে খবর দিয়েছি। তারা এসে প্রয়োজনীয় তদন্ত করবে'।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের