নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - স্নানের সময় গোপনে ভিডিও করার অভিযোগ। সেই ভিডিও দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল। এরপর ৫ মাসের অন্তঃসত্ত্বা বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় ২৩ বছরের এক যুবককে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সুকদেবপুর এলাকায় ওই দম্পতির বাড়ি। মহিলা ও তার স্বামী দুজনেই বিশেষভাবে সক্ষম। অভিযোগ, তাদের প্রতিবেশী রাজা দাস বেশ কিছুদিন আগে ওই মহিলার স্নানের দৃশ্য মোবাইলে গোপনে রেকর্ড করে। এরপর সেই ভিডিও দেখিয়েই মহিলাকে দিনের পর দিন ভয় দেখানো ও ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ। পরিবারের দাবি, অত্যাচারের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। কয়েক দিন আগে গভীর রাতে ওই অন্তঃসত্ত্বা মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে একটি জায়গায় নিয়ে যায় অভিযুক্ত যুবক। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ঘটনার কথা পরে স্বামীকে জানান ওই মহিলা। এরপর রবিবার গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজা দাসকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে গঙ্গারামপুর আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে, ওই মহিলা বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। তার গর্ভস্থ সন্তান সুস্থ রয়েছে কি না, তা নিশ্চিত করতে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা অত্যাচারের পর শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন নিগৃহীতা সহ তার পরিবার।
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের