নিজস্ব প্রতিনিধি , হাওড়া - দীর্ঘদিনের পুরনো মাছের বাজার এবার পেতে চলেছে একেবারে নতুন রূপ। প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে পুরনো বাজারের জায়গায় তৈরি হবে আধুনিক ছয়তলা ভবন। সেখানে থাকবে লিফট, চলন্ত সিঁড়ি, পার্কিং সহ একাধিক সুবিধা। একইসঙ্গে বাসস্ট্যান্ড সহ স্টেশন এলাকার পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
নতুন মাছের বাজারে শুধু বিক্রির জায়গা থাকবে না, তৈরি হবে আলাদা মার্কেটিং এলাকা। বাজারের কর্মীদের জন্য থাকার ব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্র সহ প্রয়োজনীয় সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। বাইরে থেকে আসা মাছ বিক্রেতাদের থাকার জন্যও আলাদা জায়গা তৈরি করা হবে। সোমবার জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনের পর এই পরিকল্পনার কথা জানান পুর ও নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই।
পরিদর্শনের সময় হাওড়া ব্রিজের প্রবেশমুখ, স্টেশন সাবওয়ে, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। হাওড়া বাসস্ট্যান্ডের দুর্বল ছাদ দ্রুত মেরামতের পাশাপাশি আপাতত নতুন শেড তৈরির কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। স্টেশন চত্বরের সামগ্রিক উন্নয়নের জন্য একটি টাস্ক ফোর্স তৈরি করা হবে। এই দলের মাধ্যমে পুরো এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হবে।
মন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, হাওড়া স্টেশনকে আরও পরিষ্কার, নিরাপদ আধুনিক করে তোলাই সরকারের লক্ষ্য। বাসস্ট্যান্ডে বর্তমানে যে সমস্যাগুলি রয়েছে, সেগুলি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। আগামী দিনে বাসযাত্রী, ট্রেনযাত্রী সকলের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করতে কাজ করা হবে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় বড় ধরনের উন্নয়ন হয়নি। তাই এবার পরিকল্পিতভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের