নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অভয়ার মামলায় বড় স্বস্তি নির্মল ঘোষের। আদালতে জামিন পেলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। তবে জামিন মিললেও এখনই গারদের বাইরে আসার সুযোগ নেই তার। কারণ, তোলাবাজি ও লটারি মামলায় আগেই জেল হেফাজতের নির্দেশ রয়েছে। ফলে এক মামলায় স্বস্তি এলেও অন্য মামলার বেড়াজালে জেলেই থাকতে হচ্ছে নির্মলকে। একই দিনে অভয়ার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত।
অভয়া মামলায় ১৩ আগস্ট বালাসোর থেকে গ্রেফতার করা হয়েছিল নির্মল ঘোষকে। এরপর ১৫ দিন পুলিশ হেফাজতে থাকার পর গত শনিবার আরও দুদিনের জন্য তাকে হেফাজতে নেয় পুলিশ। সোমবার ফের আদালতে তোলা হলে নির্মলকে আরও পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। শুধু তাই নয়, অস্ত্র আইনের একটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে নির্মলকে হেফাজতে নেওয়ার আবেদনও করেছিল পুলিশ। সেই আবেদনও খারিজ হয়েছে। এরপরই অভয়া মামলায় জামিন পান পানিহাটির প্রাক্তন বিধায়ক।
কিন্তু এখানেই শেষ নয়। অন্য দুই মামলায় আগে থেকেই তার জেল হেফাজতের নির্দেশ রয়েছে। তোলাবাজির মামলায় আগামী ৭ সেপ্টেম্বর এবং লটারি মামলায় ১১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে নির্মলকে। ফলে অভয়ার মামলায় জামিন পেলেও আপাতত জেলের বাইরে বেরোনোর রাস্তা খুলছে না তার সামনে। অন্যদিকে, একই দিনে জামিন পেলেন অভয়ার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। তাকেও হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। আদালত সেই আবেদন খারিজ করে জামিন মঞ্জুর করে।
সঞ্জীবের জামিনের শুনানিতে তার আইনজীবী অভয়ার বাবার পুরনো একটি ভিডিওর বক্তব্য আদালতের সামনে তুলে ধরেন। আইনজীবীর দাবি, ওই ভিডিওতে অভয়ার বাবা জানিয়েছিলেন, ঘটনার দিন সঞ্জীব তার সঙ্গেই একই গাড়িতে ছিলেন। যদিও এই ভিডিওর গ্রহণযোগ্যতা নিয়ে পালটা প্রশ্ন তোলেন অভয়ার বাবার আইনজীবী। তার বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই ধরনের ভিডিও ক্লিপিং আদালতে গ্রহণযোগ্য নয়। দুপক্ষের বক্তব্য শোনার পর শেষ পর্যন্ত সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দেয় আদালত।
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের