নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - স্কুল ছাড়ার শংসাপত্র বা ট্রান্সফার সার্টিফিকেট পেতে অর্থ আদায়ের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভরতপুরে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও সুনির্দিষ্ট ব্যাখ্যা মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি SIR প্রক্রিয়া শুরু হওয়ায় বহু মানুষের পরিচয় সংক্রান্ত নথির প্রয়োজন পড়ছে। সেই কারণে দীর্ঘদিন আগে পড়াশোনা শেষ করা পড়ুয়ারা শংসাপত্র নিতে গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপীঠে হাজির হচ্ছেন। যাঁদের কেউ ১০, কেউ ২০, কেউ বা আবার ৫০ বছর আগে পাশ করেছেন।

অভিযোগ, সেই নথি দেওয়ার বদলে স্কুলের তরফে কারও কাছ থেকে ১০০, ২০০, বা ৩০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। বিনিময়ে কোনও রশিদও মেলেনি বলে দাবি। এই শিক্ষাপ্রতিষ্ঠানে আসা অধিকাংশ মানুষই সাধারণ কিংবা নিম্নবিত্ত শ্রেনীর। ফলে এই অর্থের চাপ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে তাঁদের মধ্যে।
এ বিষয়ে বিক্ষোভকারী জহির আব্বাস জানান, 'আগামীকাল আমার দুই বোন সার্টিফিকেট নিতে এলে ১৫০ টাকা করে নেওয়া হয়। আজ আমার কাছেও ১০০ টাকা দাবি করা হয়। আইনত এরকমভাবে টাকা নেওয়া যায় না। এটা অন্যায়। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ হওয়া দরকার'।
অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত রায় জানান, 'বর্তমান ছাত্রদের কাছ থেকে কোনও অর্থ নেওয়া হচ্ছে না। শুধুমাত্র প্রাক্তন পড়ুয়াদের জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। যে চাইছে তাঁকে রশিদও দেওয়া হচ্ছে। এই টাকা ডেভেলপমেন্ট ফান্ডে নয়, স্কুল ফান্ডে জমা থাকবে। যা ভবিষ্যতে শিক্ষা সংক্রান্ত কাজে লাগবে'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের