নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR আবহে চাঁপদানী বিধানসভায় ভোটার তালিকা নিয়ে দেখা দিল নতুন বিতর্ক। বাড়িতে বারবার গিয়েও বহু ভোটারকে না পাওয়ায় শেষ পর্যন্ত সর্বসমক্ষে নোটিশ টাঙিয়ে জানালেন BLO রা। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে।
আগামী নির্বাচনের আগে রাজ্যজুড়ে যখন SIR নিয়ে সচেতনতা বাড়ছে, তখন চাঁপদানীর ১১১ ও ১১২ নম্বর বুথে ভোটারদের খুঁজে না পাওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। বৈদ্যবাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের এই দুই বুথে এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বারবার চেষ্টা করেও মোট ৫৫ জন ভোটারকে খুঁজে পাননি সংশ্লিষ্ট BLO রা। নিয়ম মেনে তারা তিনবার এলাকায় যান, কিন্তু কোনওবারই সংশ্লিষ্ট ভোটার বা তাদের পরিবারের সদস্যদের খোঁজ মিলেনি।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় পাবলিক নোটিশ দেওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই বুথজুড়ে নোটিশ টাঙিয়ে ভোটার অনুপস্থিতির বিষয়টি জানিয়ে দেন BLO রা। স্থানীয়দের বক্তব্য, যদি কেউ প্রকৃত ভোটার হন, তাহলে তার এলাকাতেই থাকার কথা। অন্তত তার আত্মীয়-পরিজনদের মধ্যেও খোঁজ পাওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে কারওই কোনও সন্ধান মেলেনি।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের