নিজস্ব প্রতিনিধি , মালদহ - পাখির চোখ ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে একাধিকবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই ধারাই অব্যাহত রইল নতুন বছরেও। বছরের শুরুতেই একাধিক উন্নয়নের ঝুলি নিয়ে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আবহেই এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
আগামী ১৭ জানুয়ারি মালদহ টাউন স্টেশনে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের উপস্থিতির জন্য আমন্ত্রণ জানাতে গেলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। সেখানে তিনি বিএসএফ ক্যাম্পে গিয়ে জওয়ানদের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন এবং তাদের সঙ্গে কথা বলেন।
বিধায়ক শ্রীরুপা মিত্র জানান, ' আগামী ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী মালদহে আসছেন সভা করতে। আর সেই উপলক্ষ্যেই আমি ইংরেজবাজারের বিধায়ক হিসেবে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে তারা সেই সভায় যায়। একইসঙ্গে, সীমান্তের জওয়ানদেরও আমন্ত্রণ জানাতে এসেছি যাতে তারা কিছুটা সময় বের করে যেতে পারেন। এই জওয়ানরা দিনের পর দিন আমাদের সীমান্তকে সুরক্ষা দিয়ে আসছে। তাই এটা আমাদের কর্তব্য তাদের খোঁজ নেওয়া।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের