নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - প্রতিবাদের নামে ফের অশান্তির ছবি বেলডাঙায়। গতকালের পর শনিবার ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। পথ অবরোধ, চিৎকার ও হুমকির মধ্যেই জনজীবন কার্যত স্তব্ধ। ক্রমশ অরাজক হয়ে ওঠা পরিস্থিতিতে ঘটনাস্থলে হাজির হলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
ঝাড়খন্ডে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শুক্রবার থেকে কার্যত উত্তাল হয়ে উঠেছে বেলডাঙা এলাকা। ১২ নম্বর জাতীয় সড়ক আটকে রেখে প্রতিবাদ দেখাতে থাকে স্থানীয়রা। যদিও জেলাশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে শনিবার ফের অশান্ত হয়ে উঠে এলাকা। রাস্তা আটকে শুরু হয় বিক্ষোভ। টায়ার জ্বালানো, স্লোগান, হঙ্কার-হুমকিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়, সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
এই আবহেই সেখানে পৌঁছান সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ' কাল যা করার করেছেন, আজ আবার কীসের অবরোধ?' অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, লাগাতার পথ অবরোধে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে। তার বক্তব্যে বিক্ষোভকারীদের মধ্যে কিছুটা হলেও অস্বস্তি দেখা যায়। আগের দিনের ঘটনার জেরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের