নিজস্ব প্রতিনিধি, খাইবার পাখতুনখোয়া প্রদেশ - দিনে দিনে পাকিস্তানের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানের মদতপুষ্ট তেহরিক-ই-তালিবান (টিটিপি) জঙ্গিগোষ্ঠী। এবার আফগানিস্তান সীমান্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ১৩ জন সন্ত্রাসবাদী।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে ২ বার হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে বান্নু জেলায় অভিযান চালিয়ে ৮ জন সন্ত্রাসবাদীকে খতম করে নিরাপত্তা বাহিনী। কুর্রাম জেলায় দ্বিতীয় অভিযানে মৃত্যু হয়েছে আরও ৫ জন সন্ত্রাসবাদীর। পাক সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, “খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সংঘর্ষে ফিতনা আল খাওয়ারিজের তেরোজন খাওয়ারিজ নিহত হয়েছে।“
২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলা বেড়েছে ৩৪ শতাংশ। গত বছর ৭৫ হাজার অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ১৪ হাজারের বেশি অভিযান খাইবার পাখতুনখোয়া প্রদেশে, বালোচিস্তানে ৫৮ হাজার অভিযান, দেশের অন্যান্য জায়গায় ১ হাজারের বেশি অভিযান চালানো হয়েছে।
সম্প্রতি গোপনে টিটিপি বিদ্রোহীদের লুকিয়ে থাকার খবর পেয়ে খাইবার পাখতুনখোয়ার কড়ক প্রদেশে যৌথভাবে অভিযান চালায় পাকিস্তানি আধাসেনা বাহিনী ‘ফ্রন্টিয়ার কর্প্স’ এবং স্থানীয় পুলিশ। টিটিপি-র ডেরায় ঢুকে হামলা চালায় পাক নিরাপত্তা বাহিনী। পাল্টা গুলি চালায় বিদ্রোহীরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পাক বাহিনীর হামালায় মৃত্যু হয় ১৭ জন বিদ্রোহীর। আহত ৩ পাক জওয়ান।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...