নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR শুনানি ঘিরে যখন রাজ্যজুড়ে বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময় নতুন করে চর্চার কেন্দ্রে ফুরফুরা শরিফ। রাজ্যের বহু বিশিষ্ট নাগরিকের পর এবার SIR শুনানির নোটিশ পেলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পাঠানো ওই নোটিশ পাওয়ার কথা নিজেই জানিয়েছেন তিনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
শুক্রবার ত্বহা সিদ্দিকি জানান, বৃহস্পতিবার তার কাছে SIR শুনানির নোটিশ পৌঁছেছে। তিনি জানান, ' শুনেছি আমার আব্বার নামেও নাকি নোটিশ আসবে। যদিও তিনি মারা গিয়েছেন।' ফুরফুরা শরিফের মতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক কেন্দ্রের পীরজাদাকে শুনানিতে ডাকার খবর প্রকাশ্যে আসতেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়দের একাংশ। ত্বহা সিদ্দিকির অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে। বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষদের টার্গেট করা হচ্ছে বলে দাবি তার।
পাশাপাশি ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়েও ক্ষোভ উগরে দেন ফুরফুরা শরিফের পীরজাদা। তার অভিযোগ, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে মারধর, এমনকি খুন করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, 'কেন বাংলার যুবকদের এভাবে খুন করা হচ্ছে? কেন পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন? সরকার এই পরিস্থিতি সামলাতে কী করছে?'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের