নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বিহার থেকে আসা পুণ্যার্থীদের ওপর আংটি চুরির অভিযোগ। সোনা , হীরে নয় মাত্র ২০ টাকার আংটি চুরির অভিযোগে বিহারীদের চরম মারধর করেন তারাপীঠ মার্কেটের বিক্রেতা সহ স্থানীয়রা। ক্রেতা , বিক্রেতাদের মধ্যে বাকবিতণ্ডা চরম আকার ধারণের পর এই মারধরের ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে তারাপীঠ চত্বরে।

সূত্রের খবর , বিহারের কাটিহার থেকে সপরিবারে পুজো দিতে আসেন আনন্দকুমার শাহ। পুজো দিয়ে ফেরার সময় আংটির বায়না করেন তার ছেলে। বাজারে গিয়ে একটি দোকান থেকে ২০ টাকা মূল্যের একটি আংটি কিনতে যান। তখনই দোকানদার তাদের বিরুদ্ধে আংটি চুরির অভিযোগ করেন। এরপরই কথা কাটাকাটি শুরু হয়। ঘটনা চরম আকার ধারণ করলে স্থানীয়রা বেধড়ক মারধর করেন বিহারীদের। লাঠি সহ পাইপ দিয়ে মারধর করা হয় তাদের।

ঘটনায় মাথা ফেটে গলগল করে রক্ত বেরোয় এক পুণ্যার্থীর। পুরো ঘটনাটি ভিডিও করেন আর এক পূণ্যার্থী। মারের হাত থেকে রেহাই পাননি মহিলা পূণ্যার্থীও। ঘটনার অভিযোগে তারাপীঠ থানায় লিখিত অভিযোগ করেন আক্রান্ত পূণ্যার্থীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দকুমার শাহের স্ত্রী জানিয়েছেন , "দোকানে গিয়ে আংটির দাম জিজ্ঞেস করলাম। তখন হঠাৎই দোকানদার বলে ওঠে আমরা নাকি আংটি চুরি করে নিয়েছি। আমি বললাম আপনি মিথ্যে বলছেন। আমাদের ব্যাগ তল্লাশি করে দেখুন যদি কিছু পান। দরকার হলে সিসিটিভি দেখুন। কিছু না শুনে বিনা কারণে আমাদের মারধর করা হয়। আমার গলার হার টানাটানি করে আঘাত করা হয়। ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দেয়।"
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের