নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বেলডাঙায় ফের অশান্তির আগুন ছড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কৃষ্ণনগর থেকে লালগোলা শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রেল ও সড়ক দুদিকেই অচলাবস্থা তৈরি হওয়ায় শনিবার সকাল থেকে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
শনিবার সকাল থেকেই বেলডাঙা স্টেশন সংলগ্ন এলাকায় উত্তেজনার পারদ চড়তে থাকে। বিক্ষোভকারীদের একাংশ রেলগেট ভাঙচুর করে এবং রেলের সিগন্যাল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে বলে অভিযোগ। এর জেরে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে, ব্যাহত হয় স্বাভাবিক রেল পরিষেবা। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল।
এরই মধ্যে শনিবার দুপুরে বিহারে আরও এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বেলডাঙার বড়ুয়া মোড়ে কয়েকশো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর ফলে ১২ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘ যানজটে আটকে পড়েন পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স ও নিত্যযাত্রীরাও। প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের