নিজস্ব প্রতিনিধি , নদীয়া - চুল কাটতে গিয়ে ক্ষুর দিয়ে কুপিয়ে খুন করা হয় এক যুবককে। শনিবার শুধুমাত্র তুচ্ছ বচসাকে কেন্দ্র করে সেলুন দোকানে যুবকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় নদীয়ার হাঁসখালি বিডিও অফিস সংলগ্ন এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , মৃত যুবকের নাম ইনসান মন্ডল। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। শনিবার স্থানীয় একটি সেলুনে গেলে সেলুন মালিকের সঙ্গে কোনও বিষয় নিয়ে তাঁর বচসা বাঁধে। সেই সময় আচমকাই ক্ষুর দিয়ে ইনসান মন্ডলকে একাধিক কোপ মারে অভিযুক্ত সেলুন মালিক।গুরুতর জখম অবস্থায় ইনসান মন্ডলকে দ্রুত উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
মৃতের ভাইয়ের সানু মণ্ডল জানান, “আমার দাদা শুধু চুল কাটতে সেলুনে গিয়েছিল। হঠাৎ কোনও কারণ ছাড়াই সেলুন মালিকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই ক্ষুর দিয়ে ওকে এলোপাথাড়ি কোপানো হয়। আমরা দোষীর কঠোর শাস্তি চাই।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের