নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচন প্রক্রিয়া ঘিরে বাড়তে থাকা অস্বস্তির মাঝেই বসিরহাট মহকুমায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে গণইস্তফার পথে হাঁটলেন প্রায় ৫০ জন বুথ লেভেল অফিসার। শুক্রবার লিখিতভাবে তারা অভিযোগ ও গণ ইস্তফাপত্র জমা দেন।
রাজ্যজুড়ে চলছে SIR শুনানি প্রক্রিয়া। আর এই শুনানি প্রক্রিয়ায় মধ্যেই রাজ্যের একাধিক জায়গায় ইস্তফা দিচ্ছে BLO রা। আর সেই একই ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকে। প্রায় ৫০টি বুথের দায়িত্বে থাকা ৫০ জন BLO একযোগে ব্লক অফিসে হাজির হয়ে ইস্তফার দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করেন। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন BLO দের উপর থেকে আস্থা হারিয়েছে, নীতিগতভাবে একাধিক সিদ্ধান্ত অস্পষ্ট ও বিভ্রান্তিকর, আর তার ফলেই কাজের নামে লাগাতার হয়রানির শিকার হতে হচ্ছে তাদের।
BLO দের অভিযোগ, কমিশনের পক্ষ থেকে লজিক্যাল ডিসক্রিমেন্সিতে দেখানো হচ্ছে যে একজন মানুষের ৬ টি সন্তান রয়েছে। অথচ, তাদের বাড়িতে গিয়ে যখন কথা বলছি তখন দেখা যাচ্ছে হয় তাদের কারো সন্তান নেই আর নাহলে কারোর ২-৩ জন সন্তান। তাহলে এই বাড়তি সংখ্যাটা কোথা থেকে আসছে সেটা জানতে চাইছি ভোটাররা। আমরা কমিশনের কাছে বলেছিলাম আমাদের একটা লিস্ট দিতে যাতে আমরা ভোটাদের আশ্বস্ত করতে পারি। কিন্তু সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি কমিশন। আমরা আমাদের ইস্তফা বিডিও সাহেবকে দিয়েছি উনি বলেছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে।'
এই বিষয়ে বসিরহাটের BDO জানান, 'এখানে ৫০ জন BLO গণ ইস্তফা দিয়েছে। আমি তাদের ইস্তফা পত্র গ্রহণ করেছি। বাকি আমি আমার উপরের কর্তৃপক্ষকে জানাবে তারা যা সিদ্ধান্ত নেওয়ার সেটাই নেবে। SIR প্রক্রিয়ায় কি সমস্যা হচ্ছে সেটা তো বলার আমি কেউ নই তাদের যেটা মনে হয়েছে সেটা তারা বলেছে। বাকি নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।'
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের