নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বিধানসভা ভোটের আগে রাজনৈতিক পারদ যখন চড়া, ঠিক সেই সময় মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শিলান্যাস ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও টানাপোড়েন। বিজেপির অভিযোগ, ধর্মীয় আবেগকে সামনে রেখে ভোটবাক্স আরও মজবুত করতেই এই উদ্যোগ। এই প্রেক্ষাপটে মঞ্চ থেকে বাংলাকে এক নম্বর করার বার্তা মুখ্যমন্ত্রীর।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে মহাকাল মন্দির প্রকল্পের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ' এটি বিশ্বের অন্যতম বৃহত্তম শিবমন্দির হিসেবে গড়ে উঠবে। প্রায় ১৭.৪১ একর জমির উপর নির্মিত এই মহাতীর্থে একসঙ্গে এক লক্ষ দর্শনার্থী আসতে পারবেন। মূল মন্দিরের পাশাপাশি মহাদর্শনের জন্য তৈরি হবে বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি মোট উচ্চতা ২১৬ ফুট, যার মধ্যে ব্রোঞ্জের মূল মূর্তিটি হবে ১০৮ ফুট।'
মুখ্যমন্ত্রী আরও জানান, ' মন্দির পরিচালনার জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে। এই কমপ্লেক্সে থাকবে সাংস্কৃতিক হল, কনভেনশন সেন্টার, বারোটি অভিষেক লিঙ্গ মন্দির এবং ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ। দুটি প্রদক্ষিণ পথ থাকবে। যেখানে ১০ হাজার মানুষ প্রদক্ষিণ করতে পারবে। চার কোণে চার দেবতা থাকবে। একইসঙ্গে, মন্দিরে থাকবে রুদ্রাক্ষ কুণ্ড ও অমৃত কুণ্ড যেখান থেকে পবিত্র অভিষেকের জল দর্শনার্থীরা নিতে পারবে।'
এদিন মঞ্চ থেকে রাজ্যের সার্বিক উন্নয়নের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক করে দিয়েছি। দক্ষিণেশ্বরেও করে দিয়েছি। মন্দির ঢেলে সাজিয়ে দিয়েছে। ভগিনী নিবেদিতা দার্জিলিংয়ে যেখানে মারা গিয়েছেন ওই বাড়িটি আমরা রামকৃষ্ণ মিশনকে দিয়েছি। কলকাতায় যে বাড়িতে ভগিনী নিবেদিতা থাকতেন, ওই বাড়িটিও মিশনের হাতে তুলে দিয়েছি। ঝাড়গ্রামের কনকদুর্গা মন্দির, তারকেশ্বর, তারাপীঠ, কঙ্কালীতলা, মাহেশের মন্দিরের সংস্কার করেছি। তেমনই আবার ফুরফুরা শরিফের উন্নয়নে অনেক কাজ করেছি।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের