নিজস্ব প্রতিনিধি , মালদহ - আগামী ১৭ ই জানুয়ারি মালদহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরকে কেন্দ্র করে গোটা জেলায় কড়া নজরদারিসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মাঝে উদ্ধার আগ্নেয়াস্ত্র , কার্তুজসহ এক ব্যক্তি। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগের দিন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মালদহে। যুবককে গ্রেফতারের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ধৃত যুবকের নাম উসতম রায়। বয়স আনুমানিক ২৬ বছর। সামসী রেল স্টেশনের সামনেও পুলিশ মোতায়েন করা হয়েছে। হঠাৎই গভীর রাতে ব্যাগ কাঁধে এক ব্যক্তি পুলিশের নজরে আসে। সন্দেহ হওয়ায় তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এরপর তার ব্যাগ তল্লাশি করতেই উদ্ধার হয় ২ টি পাইপগানসহ ৫ রাউন্ড কার্তুজ।

জিজ্ঞাসাবাদ চালানো হলেও মুখ খোলেননি ওই দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র উদ্ধারের পরেই তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে যায় পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান , ভিনরাজ্য থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। শুক্রবার ধৃতকে চাঁচল আদালতে পেশ করে ১০ দিনের হেফাজতের দাবি জানিয়েছে পুলিশ। তাদের মতে , তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদ জরুরী। পুলিশের বিশ্বাস , সঠিক তদন্ত হলেই আসল রহস্য উন্মোচন করা সম্ভব হবে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের