নিজস্ব প্রতিনিধি , বীরভূম - SIR শুনানিকে ঘিরে রাজ্যজুড়ে যখন বিতর্ক ও উদ্বেগ তুঙ্গে, ঠিক সেই আবহেই শুক্রবার সম্পন্ন হল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শুনানি প্রক্রিয়া। শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে কমিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রয়োজনীয় নথি পেশ করা হয় বলে জানা গেছে।
বাংলায় চলমান SIR প্রক্রিয়ায় শুনানিকে ঘিরে ইতিমধ্যেই একাধিক অভিযোগ সামনে এসেছে। বয়স্ক ও অসুস্থ মানুষদের হেনস্থা, এমনকি আতঙ্কে প্রাণহানির অভিযোগও উঠেছে বিভিন্ন জায়গা থেকে। আর এই SIR শুনানি থেকে রেহাই পায়নি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও। আর এই ঘটনা নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও। শুক্রবার শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে SIR শুনানিতে অমর্ত্য সেনের হয়ে উপস্থিত ছিলেন তার শুভাকাঙ্খী ও প্রতীচী ট্রাস্টের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার একইসঙ্গে, তার মামাতো ভাই শান্তভানু সেন।
কমিশনের পক্ষ থেকে অমর্ত্য সেনের পাসপোর্টের ফটোকপি, তার মায়ের ডেথ সার্টিফিকেট এবং আধার কার্ড চাওয়া হয়। সংশ্লিষ্ট সব নথির ফটোকপি জমা দেওয়া হয় বলে জানা গেছে। এদিন কমিশনের হয়ে উপস্থিত ছিলেন AERO তানিয়া রায়, বুথ লেভেল অফিসার সোমব্রত মুখোপাধ্যায় এবং আধিকারিক সন্দীপন চক্রবর্তী।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের