নিজস্ব প্রতিনিধি , মালদহ - নতুন করে উদ্বেগ বাড়াল বন্দে ভারতের নিরাপত্তা। শুক্রবার মালদহ টাউন স্টেশন থেকে উদ্বোধন হতে চলেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাওড়া–গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেন। তার আগেই সম্ভাব্য পাথর ছোড়া ও বিক্ষোভের আশঙ্কা জানিয়ে পুলিশকে চিঠি দিল রেলওয়ে প্রোটেকশন ফোর্স। চিঠিতে ট্রেন চলাচলের একাধিক সংবেদনশীল এলাকা চিহ্নিত করে বাড়তি নিরাপত্তার আর্জি জানানো হয়েছে।
বন্দে ভারত স্লিপার ট্রেন মালদহ টাউন স্টেশন ছাড়ার পর মালদহ, জামিরঘাটা, খালতিপুর, চামাগ্রাম, সাঁকোপাড়া, নিউ ফারাক্কা, বল্লালপুর, ধূলিয়ান, বাসুদেবপুর ও তিলডাঙা এই সমস্ত এলাকায় পাথর ছোড়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই কালিয়াচক থানার আইসি-কে চিঠি দিয়ে স্টেশন চত্বর ও ট্রেন চলাচলের পথে পর্যাপ্ত সংখ্যক পুলিশ আধিকারিক মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কালো পতাকা দেখানোর কর্মসূচিও নেওয়া হতে পারে বলে আশঙ্কা রয়েছে। ফলে গোটা উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে RPF। এর আগেও হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত চালুর পর একাধিকবার পাথরবৃষ্টির ঘটনা ঘটেছিল। সেই সব ঘটনায় ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়, যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। সেই অভিজ্ঞতা থেকেই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের ক্ষেত্রেও আগাম সতর্কতা নেওয়া হচ্ছে বলে মনে করছে রেলমহল।
মালদহ টাউন স্টেশন থেকেই হাওড়া–গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ট্রেন হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত চলবে এবং সপ্তাহে ছয় দিন আপ ও ডাউন দুদিকেই যাতায়াত করবে। হাওড়া থেকে আপ ট্রেন ছাড়বে সন্ধে ৬টা ২০ মিনিটে, আর কামাখ্যা থেকে ডাউন ট্রেন ছাড়বে সন্ধে ৬টা ১৫ মিনিটে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের