নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - মাছের ভেড়িতে কাজ করতে গিয়ে মাটির ধ্বসে চাপা পড়ে মৃত্যু মৎস্যজীবীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মন্দারমনিতে। নিহত আবুল আলি খাঁন (৪৫)। খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোনামুই এলাকায় একটি বড় মাছের ভেড়িতে সম্প্রতি সংস্কারের কাজ চলছিল। সেখানে প্রতিদিনের মতো কাজ করছিলেন একাধিক শ্রমিক। শুক্রবার সকালে জেসিবি দিয়ে পাড়ের পাইলিংয়ের কাজ চলছিল। আচমকাই বিশাল মাটির স্তূপ ভেঙে পড়ে।

সেই সময় ভেড়ির নিচে কাজ করা ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে কয়েক ফুট মাটির নিচে চাপা পড়েন। সহকর্মীরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত এক সহকর্মী জানান, 'সবাই একসঙ্গে কাজ করছিলাম। হঠাৎ পাড়টা ভেঙে পড়ে। কিছু বোঝার আগেই দাদা নিচে আটকে গিয়েছিলেন। প্রচুর মাটি পড়ায় বের করতেও সময় লেগেছে। আমরা বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু তখন আর কিছু করার ছিল না। এখন আমাদেরও কাজ করতে ভয় লাগছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের