নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - SIR আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু। এবার ভাতার থানার ভূমশোর গ্রামে এক মহিলার আত্মঘাতী হওয়ার ঘটনা সামনে আসছে। SIR আতঙ্কে আত্মঘাতী বলে দাবি পরিবারের। ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পূর্ব বর্ধমানের ভূমশোর গ্রামে শুক্রবার গভীর রাতে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন মুস্তরা খাতুন কাজি নামে এক মধ্যবয়সী মহিলা। পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভাতার থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠায়। মুস্তরা খাতুন ছিলেন অবিবাহিত এবং বাপের বাড়িতেই থাকতেন। ভাই পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কর্মরত।
পরিবারের দাবি, SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তিনি ভীষণ আতঙ্কে ভুগছিলেন। যদিও তার নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল। পরিবারের সদস্যরা তাকে আশ্বস্ত করে যে ভয়ের কিছু নেই,কোনও সমস্যাই হবে না। এমনকি শুক্রবার তিনি SIR ফর্মও জমা দেন। কিন্তু ভয় কাটেনি তার। অভিযোগ, সেই মানসিক চাপে রাতেই তিনি সকলের অজান্তে আত্মঘাতী হন।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় স্থানীয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার নির্দেশে এদিন সন্ধ্যায় যাদবপুরের সাংসদ সায়নী ঘোষও ওই পরিবারের সঙ্গে কথা বলতে যাবেন বলে জানা গেছে।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের