নিজস্ব প্রতিনিধি , হুগলী - ডাকাতির আগেই পুলিশের জালে দুষ্কৃতী। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির ছক বানচাল সিঙ্গুর থানার পুলিশের। গ্রেফতার ৪ দুষ্কৃতী। ঘটনার সঙ্গে সঙ্গেই দুষ্কৃতীদের বিরুদ্ধে সিঙ্গুর থানায় নির্দিষ্ট ধারা সহ অস্ত্র আইনে মামলা রুজু হয়। সোমবার তাদের চন্দননগর ACJM আদালতে পেশ করলে তাদের পুলিশি হেফাজতে রাখা হয়।

স্থানীয় সূত্রের খবর , রবিবার গভীর রাতে সিঙ্গুর থানার অফিসার SI দীপক কান্তি দত্তের নেতৃত্বে নসিবপুর পাম্প সংলগ্ন এলাকায় চলে টহল। সেই সময় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করা একটি মারুতি ওমনি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে পুলিশ ২ টি দেশি পাইপগান, ২ টি রাউন্ড গুলি সহ ১ টি লোহার ভোজালি উদ্ধার হয়। তৎক্ষণাৎ গ্রেফতার হয় ৪ দুষ্কৃতী রাজ কুমার মাহাতো (৪৮), বিশাল কুমার (১৯), গুলশন কুমার (২৫) , রাকেশ কুমার (২৬)। জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ডাকাতির পরিকল্পনা করতেই তারা ওই এলাকায় জড়ো হয়েছিল। তবে অভিযানের সময় উপেন্দ্র যাদব নামে তাদের এক সঙ্গী পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের