নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - প্রত্যেক বছরের ন্যায় নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (ABTA)-র উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ মক টেস্ট। ব্যবস্থাপনায় ছিল হলদিবাড়ি আঞ্চলিক শাখা। পরীক্ষাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি অভিভাবকদের মধ্যেও সন্তোষের ছাপ ফুটে উঠেছে।
সংগঠন সূত্রে জানা গেছে , ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও মজবুত করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। হলদিবাড়ি ব্লকের মোট ৮টি বিদ্যালয় থেকে প্রায় ৭০ জন পরীক্ষার্থী মক টেস্টে অংশ নেয়। কার্যক্রম অনুষ্ঠিত হয় হলদিবাড়ি নব কিশোর হাইস্কুলে। সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই পরীক্ষাতে ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞানের পরীক্ষা নেওয়া হচ্ছে-যথাক্রমে ১৬, ১৭, ১৮ ডিসেম্বর।

পরীক্ষা শেষে এক ছাত্রী জানায় ,'প্রতিটি বিষয়ের পূর্ণমান নির্ধারিত ছিল মূল পরীক্ষার আদলে, অর্থাৎ ৯০। এই মক টেস্টে অংশ নিয়ে নিজের দুর্বল দিকগুলি স্পষ্ট বুঝতে পেরেছি। এখন মূল পরীক্ষার আগে সেই জায়গাগুলো সংশোধন করার সুযোগ পেলাম। বিনামূল্যে হওয়ায় আমাদের মতো অনেকেই বিশেষভাবে উপকৃত হচ্ছি'।
ABTA হলদিবাড়ি আঞ্চলিক শাখার এক সদস্য জানান, 'এই মক টেস্টের প্রধান লক্ষ্য ছাত্রছাত্রীদের দুর্বলতা চিহ্নিত করা, যাতে সময় থাকতেই তারা তা সংশোধন করতে পারে। সারা রাজ্য জুড়েই বর্তমানে ABTA-এর তরফ থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতেও ছাত্রসমাজের পাশে থেকে এমন শিক্ষামূলক উদ্যোগ চালু থাকবে'।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের